× Banner
সর্বশেষ
উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী

মেহেরপুরে নবজতকের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় মা ও ছেলে আহত

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ মে, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (২৬-০৫-১৭): নবজাতকের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় মা ও ছেলে (নবজাতকের বাবা ও দাদি) আহত হয়েছেন । তাদের দুজনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামে ওই দূর্ঘটনা ঘটে ।

নবজাতকের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় আহতরা হলেন গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের দীন মোহাম্মদের ছেলে মিয়ারুল ইসলাম ও তার মা কোহিনুর বেগম ।

স্থানীয়রা জানান, ঘটনার সময় মিয়ারুল ইসলাম ও তার মা নবজাতকের লাশ নিয়ে মোটর সাইকেল করে নিজ বাড়ি গাড়াডোব যাচ্ছিলেন । পথিমধ্যে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের মদনাডাঙ্গা গ্রামে পৌঁছালে মোটর সাইকেল ও মাইক্রো বাসের মুখোমুখি সংর্ঘষে মা ও ছেলে আহত হন । দূর্ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে ।


এ ক্যটাগরির আরো খবর..