মেহের আমজাদ, মেহেরপুর ঃ ২৯-১০-১৬ঃ সততা ,বস্তুনিষ্ঠতা ও স্বচছতা এই তিন উপাদান ধরে রেখে সাংবাদিকরা তাদের কাজ করতে পারলে সেটা সকলের জন্য মঙ্গল বয়ে আনবে । সাংবাদিকতার মান উন্নয়নের লক্ষ্যে মেহেরপুরে তিনদিন ব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের শেষদিনে পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ।
শনিবার দুপুরে প্রশিক্ষণ শেষে পিআইবি’র মহা-পরিচালক শাহ আলমগীর জেলার ৩৫ জন সাংবাদিকের হাতে সনদ পত্র তুলে দেন। এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পান্ডে, পিআইবির রিপোর্টার জিলহাজ উদ্দিন নিপুন,বাংলাভিশনের সিনিয়র বার্তা সম্পাদক আবু রুশদ মোঃ রুহুল আমিন প্রশিক্ষক হিসেবে উপ¯িহত ছিলেন। অনুষ্ঠানে জেলার ৩৫ জন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা অংশ গ্রহন করেন।
সনদপত্র বিতরণ শেষে পিআইবি’র মহা-পরিচালকপ্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, সাংবাদিকদের পেশাদারিত্বে সততার সাথে কাজ করে যেতে হবে। উপযুক্ত প্রশিক্ষনের মাধ্যমে তার দক্ষতাও বৃদ্ধি করতে হবে।


