মেহের আমজাদ,মেহেরপুর (১৭-১১-১৭)ঃ খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার সাথে মেহেরপুর জেলার সরকারী কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা রাতে মেহেরপুর সার্কিট হাউজে জেলা প্রশাসক পরিমল সিংহ-এর সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনিছুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার প্রমুখ।
এসময় জেলার অন্যান্য সরকারী কর্মকর্তাগন সেখানে উপস্থিত ছিলেন। এর আগে খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া মেহেরপুর সার্কিট হাউজে এসে পৌঁছালে জেলা প্রশাসক পরিমল সিংহ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় পুলিশ সুপার আনিছুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাইরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদসহ জেলার কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।



