মেহের আমজাদ, মেহেরপুর (১০-০৭-১৭): মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ সদর থানা পরিদর্শন করেছেন। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসক পরিমল সিংহ সদর থানা পরিদর্শন করেন।
এসময় সদর থানার এসআই আব্বাসের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। জেলা প্রশাসক প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহন করেন।



