× Banner
সর্বশেষ
শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর – আইনমন্ত্রী কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত সরকারের মালিকানায় কোনো টেক্সটাইল মিল পরিচালিত হবে না – বস্ত্রমন্ত্রী বেগম জিয়া পরিবার গ্রেপ্তারে দুই সম্পাদকের চাপ ছিল – রিমান্ডে মাসুদ উদ্দিন রামিসা হত্যাকান্ডে দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনতে ব্যবস্থা নিয়েছে সরকার – তথ্যমন্ত্রী রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৩২ নেতাকর্মী গ্রেপ্তার মান্দায় চামড়া সংরক্ষণ ও লবণ প্রয়োগ বিষয়ক সভা অনুষ্ঠিত চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুত বিজিবি – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শার্শায় শিশু ধর্ষণ চেষ্টা গ্রেফতার ১ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

মান্দায় চামড়া সংরক্ষণ ও লবণ প্রয়োগ বিষয়ক সভা অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: শনিবার, ২৩ মে, ২০২৬
মান্দায় চামড়া সংরক্ষণ ও লবণ প্রয়োগ বিষয়ক সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উদযাপন উপলক্ষে নওগাঁর মান্দায় যথাযথ নিয়মে পশু জবাই, কাঁচা চামড়া সংরক্ষণ এবং সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণকৃত লবণ সঠিক নিয়মে প্রয়োগ সংক্রান্ত এক সচেতনতা সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩ মে ২০২৬ খ্রিষ্টাব্দ (শনিবার) মান্দা উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ ও সচেতনতা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন, মান্দা, নওগাঁ-এর আয়োজনে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন জনাব আক্তার জাহান সাথী, উপজেলা নির্বাহী অফিসার মান্দা নওগাঁ, জনাব মোঃ তানভীর হাসান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, সহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
এ সময় বক্তারা আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া যেন সঠিক নিয়মে ছাড়ানো এবং প্রক্রিয়াজাত করা হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
চামড়ার গুণগত মান ঠিক রাখতে এবং পচন রোধে সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণ করা লবণ কীভাবে যথাসময়ে ও সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে, সে বিষয়ে উপস্থিত সংশ্লিষ্টদের বাস্তবমুখী প্রশিক্ষণ দেওয়া হয়।
উক্ত সচেতনতা সভা ও প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, মাংস ব্যবসায়ী, ইমাম এবং চামড়া ব্যবসার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..