নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও, পৃথিমপাশা, রাউৎগাঁও, কর্মদা ও হাজিপুর ইউনিয়নের সমন্বয়ে গঠিত বাংলাদেশ মানবাধিকার কমিশন, দক্ষিণ কুলাউড়া আঞ্চলিক শাখার অভিষেক অনুষ্টান ও কর্মশালা অনুষ্টিত হয়েছে। ২সেপ্টেম্বর শুক্রবার টিলাগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত উক্ত অনুষ্টানের শুভ উদ্বোধন করেন মানবাধিকার কমিশনের সিলেট বিভাগীয় গভর্নর ও সমন্বয়কারী ড. আর কে ধর, মুখ্য আলোচক ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এড. কিশোরী পদ দেব শ্যামল।
বাংলাদেশ মানবাধিকার কমিশন দক্ষিণ কুলাউড়া আঞ্চলিক শাখার সভাপতি মোঃ আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে, সহ সাধারন সম্পাদক সেলিম আহমদ ও মহিলা সম্পাদিকা রিনা দত্তের যৌথ পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক, রাউৎগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, কর্মদা ইউনিয়নের চেয়ারম্যান এম এ রহমান আতিক, পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান নবাব আলী বাকর খাঁন হাসনাইন, মানবাধিকার কমিশনের সিলেট বিভাগীয় বিশেষ প্রতিনিধি মনোরঞ্জন তালুকদার, মৌলভীবাজার জেলা শাখার নির্বাহী সভাপতি এড. আবু তাহের, যুগ্ন সম্পাদক এড. সঞ্জয় কান্তি বিশ্বাস, সহ সাধারন সম্পাদক এড. বিষ্ণু পদ ধর,হবিগঞ্জ জেলা শাখার যুগ্ন সম্পাদক অধ্যাপক ইসলাম উদ্দিন। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিণ কুলাউড়া আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক তপন দত্ত, সহ সভাপতি আতিকুর রহমান, সাইদুর রহমান, অর্থ সম্পাদক মাহমুদুর রহমান মামুন, সাংগঠনিক সম্পাদক নয়ন লাল দেব প্রমুখ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়। অনুষ্টানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।