ভোলার মনপুরায় ৩ করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

ভোলার মনপুরায় ৩ করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

ভোলা প্রতিনিধি ॥ ভোলার মনপুরায় করোনায় আক্রান্ত ৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। সুস্থ্য হয়ে যাওয়া করোনা আক্রান্ত রোগী মনপুরা সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে ১৪ দিন চিকিৎসাধীন ছিলেন।

সোমবার(১ জুন) দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশিদ ছাড়পত্র দিলে সুস্থ হওয়া ৩ যুবক বাড়ি ফিরেন।

এই সময় শুভেচ্ছা ও হাতে তালি দিয়ে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদ, ডাঃ মশিউর রহমান, ডাঃ সাব্বির আহমেদ সুস্থ্য হয়ে যাওয়া রোগীদের বিদায় জানান। এছাড়াও প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী, একটি ফল ভর্তি ব্যাগ, খাদ্যসামগ্রী দেওয়া হয়। এরপর উপজেলা প্রশাসন তাদের বাড়ি ও ঘরের লকডাউন প্রত্যাহার করে নেয়।

সুস্থ্য হয়ে বাড়িতে ফেরা যুবক হলেন, উপজেলার হাজির হাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আবুল কালম, দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আজাদ ও মনপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ রায়হান। তারা সবাই ঢাকা থেকে মনপুরা আসেন।

করোনা থেকে মুক্ত হওয়া যুবকরা সুস্থ্য হয়ে বাড়ি ফিরতে পারায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। এই দুঃসময়ে সবাইকে বেশি সাহস জুগিয়েছেন ডাক্তার ও নার্স।

মনপুরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল টিমের প্রধান ডাঃ মাহমুদর রশিদ জানান, পরপর দুইবার করোনা আক্রান্ত যুবকদের নমুনার পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় তাকে মেডিকেল ছাড়পত্র দেওয়া হয়েছে। এখন তারা সম্পুর্ন সুস্থ্য রয়েছেন।

উল্লেখ্য মনপুরায় করোনা আক্রান্ত সর্বমোট ৭ জনের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন মোট ৪ জন। এখনও ৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।