মদিনায় মায়ের সামনে শিশু হত্যা

 সৌদি আরবের মদিনায় মায়ের সামনেই ৬ বছরের শিশুকে হত্যা করেছে ট্যাক্সি ড্রাইভার। শিয়া মতাবলম্বী হওয়ার কারনে তাকে হত্যা করা হয়। শিশুটির নাম জাকারিয়া আল-জাবের। মায়ের সাথে হজরত মুহাম্মদ(সা)’র রওজা জিয়ারতের জন্য যাচ্ছিল সে। ট্যাক্সিতে বসে তার মা দরুদ শরীফ পাঠ করছিলেন। তা শুনে ট্যাক্সি চালক জানতে চান তিনি শিয়া মুসলমান কিনা? উত্তর হ্যা দেন। সাথে সাথে ট্যাক্সি থামিয়ে শিশুকে ট্যাক্সি থেকে নামিয়ে ভাঙ্গা কাঁচ দিয়ে মায়ের সামনেই ধর থেকে মাথা আলাদা করেন ঐ চালক। তা দেখে শিশুটির মা জ্ঞান হারিয়ে ফেলেন।

শিয়া সম্প্রদায়ের এক নেতা বলেন, আমাদের বিরুদ্ধে সৌদিতে চলা এ এক নির্যাতনের চরম দৃষ্টান্ত।এ দেশে শিয়াদের কোন সুরক্ষার ব্যবস্থা দেওয়া হচ্ছে না।

হত্যার খবরে শোকে স্তব্ধ সৌদির শিয়া সম্প্রদায়।শিয়া মানবাধিকার সংস্থা আসাপ এক বিবৃতিতে এ ঘটনার বিচার দাবি করেছে। বিবৃতিতে বল হয়, সৌদি আরবের শিয়া সম্প্রদায় এখনও নানামুখী হামলার শিকার হচ্ছে। এ অবস্থার অগ্রগতিতে আন্তর্জাতিক সম্পদায়গুলো কোন উদ্যোগ নিচ্ছে না। এ রকম জঘন্য কাজের অবশ্যই বিচার হওয়া উচিত।

বিশেষজ্ঞরা বলছেন, সত্যিই যদি মাজহাবগত কারণে এ হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকে তাহলে বলতে হবে সৌদি সমাজে নৈতিক ও ধর্মীয় ক্ষেত্রে চরম অবক্ষয় ঘটে গেছে এবং ধর্মীয় উগ্রতা ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। তারা এ বিষয়ে এখনই সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন।

কেউ কেউ বলছেন, যে ব্যক্তি একজন নিষ্পাপ শিশুকে হত্যা করতে পেরেছে, সে নির্দ্বিধায় গোটা মুসলিম সমাজ এমনটি গোটা পৃথিবীকেও ধ্বংস করে দিতে পারবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।