ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে) : ঢাকা ওয়াসা এইচ ডি ডি পদ্ধতিতে পানির পাইপলাইন স্থাপন করার সময় বিটিসিএল এর ছয়টি ভূগর্ভস্থ ক্যাবল কেটে যায়। ফলে মগবাজার এক্সচেঞ্জ এলাকার মিন্টো রোড, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ইস্কাটন, বেইলি রোড, সিদ্ধেশ্বরী এলাকায় নয়শত টেলিফোন বিকল হয়ে পড়েছে। ক্যাবলসমূহের ত্রুটির স্থান নির্ধারণ করে মেরামতের কাজ চলছে।
আগামী এক সপ্তাহের মধ্যে বিকল টেলিফোনগুলো সচল করা সম্ভব হবে বলে বিটিসিএল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে ।


