× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

ভোলার শশীভূষণে বালুবাহী ট্রলি-আটো বোরাক মুখোমুখী সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত-৩

admin
হালনাগাদ: সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮

কামরুজ্জামান শাহীন,ভোলা॥ ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর এলাকায় বালুবাহী ট্রলি-আটো বোরাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আল আমিন(২০) নামের ১ যাত্রী নিহত ও অপর ৩ যাত্রী গুরুতর আহত হয়েছে। সোমবার(২৯অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করলে,অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নিহত আল আমিন চরফ্যাশন পৌরসভা ৮নং ওয়ার্ডের সামছলহকের ছেলে।আহতরা হলেন-শাহে আলম(৪৫)পিতা-নুরুল হক সাং জিন্নাগর, রুনা(৩০)স্বামী-ইয়াছিন সাং দক্ষিণ আইচা ও ওলি(৪০)পিতা- অজ্ঞাত সাং দুলার হাট।

এওয়াজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মাহাবুব আলম খোকন জানান, সোমবার দুপুর সোয়া ১টার দিকে বালুবাহী একটি ট্রলি শশীভূষণ থেকে এবং বিপরীত দিক চরফ্যাশন থেকে যাত্রীবাহী একটি আটো বোরাক এওয়াজপুর ৬নং ওয়ার্ডের নজির আহাম্মদ রাড়ী বাড়ীর দরজায় চরফ্যাশন টু দক্ষিণ আইচা সড়কে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে ১ যাত্রী নিহত ও ৩ যাত্রী গুরুতর আহত হয় ।আহদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়।
শশীভূষণ থানার উপ-পরিদর্শক(এসআই) জাকির হোসেন জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল গিয়েছি। বালুবাহী ট্রলির চালক ও হেলপার দূর্ঘটনার পর পালিয়ে যায়, কাউকে আটক করা যায়নি। ট্রলিটি আটক করে হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..