× Banner
সর্বশেষ
আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল

ডেস্ক

ভারতীয় হাইকমিশনারের বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিদর্শন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিদর্শন

বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও তাঁর স্ত্রী মনু ভার্মা।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) আসন্ন ঈদ উৎসব উদযাপন উপলক্ষে তিনি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাদ্যসামগ্রী, বই ও উপহার প্রদান করেন।

পরিদর্শনকালে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা তাঁর বক্তব্যে মানবতার মর্ম, সহানুভূতি ও একে অপরের প্রতি সমর্থনকে ঈদ উৎসবের মূল বার্তা হিসেবে তুলে ধরেন। তিনি সুবিধাবঞ্চিত শিশুদের জীবনযাত্রার উন্নয়নে বিদ্যানন্দ ফাউন্ডেশনের নিষ্ঠা ও অঙ্গীকারের প্রশংসাও করেন।

হাইকমিশনার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যৌথ আত্মত্যাগের ভিত্তিতে প্রতিষ্ঠিত ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব সম্পর্কে আরও জানতে শিশুদের উৎসাহিত করেন।

এই শিশুদের জন্য একটি উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণে ভারতীয় হাই কমিশন আগামীতে এই ফাউন্ডেশনকে অব্যাহত সহযোগিতা প্রদানের বিষয়েও কথা বলেন।

স্বেচ্ছাসেবীদের সঙ্গে খাদ্র পরিবেশন করছেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা ও তার স্ত্রী মনু ভার্মা।

হাই কমিশনার প্রণয় ভার্মা ও তাঁর স্ত্রী মিসেস মনু ভার্মা এ সময় বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের সঙ্গে একত্রে খাদ্য পরিবেশন ও অন্যান্য কার্যক্রমেও অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..