× Banner
সর্বশেষ
পর্যাপ্ত সম্পদ সরবরাহ এবং আধুনিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আজ ১৯ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ মে (৪ জ্যৈষ্ঠ) মঙ্গলবারের পঞ্চাঙ্গ ও ইতিহাসের এইদিনে সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

ভারত বিশ্বে সর্বাধিক ‘সংযোগ’ ব্যবহারকারী দেশ- রাজীব চন্দ্রশেখর

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
rajib chandra

ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানিয়েছেন, ভারতে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক লোক ইনটারনেটে যুক্ত রয়েছে। ভারতে বর্তমানে ৮০০ মিলিয়নেরও বেশি জনসংখ্যা  ব্রডব্যান্ড ব্যবহার করছে।

রবিবার ইন্ডিয়া ইন্টারনেট গভর্নেন্স ফোরাম ২০২২-এর সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘৮০০ মিলিয়ন ভারতীয় ইনটারনেট ব্যবহার করছে বিধায় আমরা বর্তমানে বিশ্বে সর্বাধিক ‘সংযোগ’ ব্যবহারকারী দেশ।’

তিনি বলেন, ৫জি সহ ও বৃহত্তম ব্রডব্যান্ড সংযোগ নেটওয়ার্ক ভারতনেট ব্যবহারকারী রয়েছে ১.২ বিলিয়ন যা বিশ্বব্যাপী ইন্টারনেটের একক সর্বাধিক ব্যবহারের নজির। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন যে, দক্ষিণ গোলার্ধের যেসব দেশ ডিজিটাল অর্থনীতি এবং তাদের শাসন ব্যবস্থায় ভারত মডেল অনুসরণ করে রূপান্তর করতে চায় তাদের জন্য ভারতের দুয়ার উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানে বক্তৃতাকালে মন্ত্রণালয়ের সচিব অলকেশ কুমার শর্মা বলেন, ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি একটি অনুকরণীয় স্থানীয় পর্যায়ের সাফল্যের নজির হয়ে ওঠেছে।  তিনি বলেন, ভারত সর্বোত্তম ইন্টারনেট সংযোগের সাথে সাথে সংযোগহীনদের জন্য সংযোগ বাড়ানোর উদ্যোগ নিচ্ছে।

তিনি আরও বলেন, ‘ভারত নাগরিকদের গোপনীয়তা, সুরক্ষা, ডেটা এবং নিরাপত্তা নিশ্চিত করে এমন আইন করার দিকেও নজর দিচ্ছে। আমরা আগামী তিন বছরের মধ্যে ট্রিলিয়ন ডলারের ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি।’ ইন্ডিয়া ইন্টারনেট গভর্নমেন্ট ফোরাম হচ্ছে ইউএন ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (ইউএন-আইজিএফ)-এর সাথে যুক্ত একটি উদ্যোগ।


এ ক্যটাগরির আরো খবর..