ভারত ও চিনের সীমান্ত চিন যে আগ্রাসন চালাচ্ছে তাতে আমি অত্যন্ত উদ্বিগ্ন। চিন এভাবেই আরও একবার বুঝিয়ে দিয়েছে যে তারা আন্তর্জাতিক নিয়ম না মেনে প্রতিবেশী দেশকে উত্তপ্ত করতে পছন্দ করে। বলেছেন আমেরিকার ‘হাউস অফ ফরেন অ্যাফেয়ার্স কমিটি’র প্রধান ইলিয়াড এনজেল।
তিনি আরও বলনে, প্রত্যেকটা দেশকে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হয়। চিনের কাছে আর্জি জানাচ্ছি, যাতে তারা যথাযথ নিয়ম মেনে ও কূটনীতি ব্যবহার করে সীমান্ত সমস্যার দ্রুত সমাধান করে।
সামরিক সূত্রে জানা যাচ্ছে, ভারত ও চিন দুই দেশের সেনাবাহিনী অস্ত্রশসত্র নিয়ে একে অপরের দিকে এগোচ্ছে। বিতর্কিত এলাকায় সামরিক ঘাঁটির কাছে ঘোরাফেরা করছে কমব্যাট ভেইকল।
ভারতীয় সেনাও পিছপা হচ্ছে না। অতিরিক্ত সেনা পাঠানো হচ্ছে সীমান্তে। ওই এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে ভারতীয় বায়ুসেনা।
গত কয়েকদিন ধরে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে লাদাখে চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে দুই দেশের সৈন্য। মূলত প্যাংগং তোসো লেক ও গালোয়ান ভ্যালির কাছে এই ঘটনা ঘটছে। ওই অঞ্চলে চিনের অন্তত ২০০০-২৫০০০ সৈন্য এগিয়ে এসেছে।



