× Banner
সর্বশেষ
পঞ্চগড়ে পুশ ইনের চেষ্টা; চার দিন শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ বিশ্ব মহাসাগর দিবস আজ, প্রতিপাদ্যে সমুদ্রের সঙ্গে নতুন সম্পর্কের আহ্বান আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৮ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু 

মাহমুদ খান, সিলেট ব্যুরো

ব্যাংকের অর্থ লোপাট করা নিয়ে সিপিডির রিপোর্ট আজগুবি -পররাষ্ট্রমন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
সিপিডির রিপোর্ট আজগুবি

ব্যাংকের অর্থ লোপাট করা নিয়ে সিপিডির রিপোর্ট আজগুবি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনে আওয়ামী মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন।

২৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে সিলেট নগরীর আম্বরখানায় নির্বাচনি প্রচারণাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সিপিডিতে অনেক রাশান অর্থনীতিবিদ আছেন যারা দেশের অর্থ লোপাট নিয়ে বাহবা পাওয়ার জন্য ঘরে বসে অঙ্ক কষে আজগুবি তথ্য দিয়েছে। ওরা একেক সময় একেক ধরনের গল্প বলে এবং ছড়ায় উল্লেখ করে তিনি বলেন দেশটাকে ধ্বংসের জন্য উনারা কিছু কাজ করেন। তবে তাদের কাছে তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ হিসাব থাকলে সরকার সেটা গ্রহণ করবে।

সিপিডির প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, রাশিয়ার মতো বড় দেশের উনিশ টুকরো হয়ে যাওয়ার পেছনে তাদের অর্থনীতিবিদরা দায়ী।

এসময় তিনি গার্মেন্টস কর্মীদের ২৩ হাজার টাকা মজুরি দাবির প্রসঙ্গ এনে সিপিডির সমালোচনা করে বলেন, তাদের দাবি বাস্তবায়ন হলে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে।

নির্বাচনের নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, ভোটারদের নিরাপত্তা থাকবে শতভাগ। কোন ভয় আতঙ্ক নেই। যারা ভোট বর্জনের কথা বলছে তাদের পরিমাণ নগণ্য। তারা শুধু টেলিভিশনে আর মিডিয়াতে। আর কোথাও তারা নাই।

বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, কিছু লোক প্রোপাগান্ডা ছড়াচ্ছে, কয়দিন পরপর প্রোপাগান্ডা শোনেন। একেকটা কাহিনি কয়দিন পরে পরে বের হয়। এগুলো একেবারে ভুয়া। এসব নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। পরে পররাষ্ট্রমন্ত্রী সিলেট জেলা প্রেসক্লাবে মতবিনিময় সভায় অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..