× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

বেনাপোলে সাংবাদিক লাঞ্চিত

admin
হালনাগাদ: শুক্রবার, ৫ জানুয়ারী, ২০১৮

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল চেকপোষ্টে পায়িত্ব পালনের সময় তামিম হোসেন সবুজ নামে এক সংবাদকর্মীকে মিথ্যা অভিযোগ এনে শরীর তল্লাশীর অভিযোগ উঠেছে।

সবুজ জাতীয় দৈনিক ভোরের পাতার শার্শা উপজেলা ও খুলনা থেকে প্রকাশিত দৈনিক অনির্বান প্রত্রিকার বেনাপোল প্রতিনিধি।

অভিযোগকারী সবুজ জানান, তিনি শুক্রবার দুপুরে বেনাপোল আন্তর্জাতিক প্যাছেনঞ্জার টার্মিনালে যান বিজিবি কর্তৃক পাসপোর্ট যাত্রী হয়রানির খবর সংগহ করতে। এসময় প্যাছেঞ্জার টার্মিনালে কর্মরত বিজিবি চেকপোষ্টের একজন এফএস গোয়েন্দা সদস্য) তাকে বলে আপনার বিরুদ্ধে অবৈধ পন্য বহনের অভিযোগ আছে জানিয়ে শরীররের বিভিন্ন স্থানে হাত দিয়ে তল্লাশী চালান। তবে সবুজের কাছে ওই বিজিবির সদস্যরা কিছু পায়নি। পরে তারা সবুজকে ছেড়ে দেয়। তবে সুনিদিষ্ট অভিযোগ ছাড়া একজন সংবাদকর্মীর শরীর তল্লাশীতে কোন দুঃখ প্রকাশ করেনি ওই বিজিবি।

এদিকে সাম্প্রতি সংবাদকর্মীরা বিজিবির কোন অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গেলে লাঞ্চিত হচ্ছেন।
কিছুদিন আগে এটিএন বাংলার বেনাপোল প্রতিনিধি শাহিন ও দৈনিক জনতার শার্শা প্রতিনিধি ওসমান বেনাপোল চেকপোষ্ট আসেন সংবাদ সংগ্রহে। এসময় বিজিবি তাদের দুজনকে নোম্যান্সল্যান্ডে আসার অভিযোগে ওসমানকে মারধোর ও শাহিনকে লাঞ্চিত করেন। এনিয়ে ওই দিন দিনভর এটিএন চ্যানেলে বিজিবি কর্তৃক সাংবাদিক লাঞ্চিতের খবর শিরোনামে প্রকাশ হয়।

এদিকে বেনাপোল চেকপোষ্ট দিয়ে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীদের সুনিদিষ্ট কোন অভিযোগ ছাড়া কখনো ক্যাম্পে ধরে নিয়ে আবার কখনো রাস্তা ঘাটে দাড় করিয়ে অকারনে ব্যাগ তল্লাশির করে হয়রানির অভিযোগ অভিযোগ রয়েছে। এছাড়া যশোর-বেনাপোল সড়কের আমড়াখালীতে ঘন্টার পর ঘন্টা ধরে বাস দাড় করিয়ে যাত্রীদের ব্যাগ তল্লাশীর অভিযোগ রয়েছে।

পাসপোর্ট যাত্রী আকরাম বলেন, ভারত থেকে ফেরার পথে পরিবারের জন্য সামান্য কিছু কেনা-কথাকে। এর জন্য পথে পথে বিজিবির হয়রানি মেনে নেওয়া যায়না। সীমান্ত পথে অবাধে নারী,শিশু পাচার ও মাদকের চোরাচালান হচ্ছে। বিজিবি সেখানে নজরদরনা বাড়িয়ে সব আক্রম যেন পাসপোর্ট যাত্রীর উপর।


এ ক্যটাগরির আরো খবর..