বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

বেনাপোলে বিজিবির অভিযানে ৬ পিচ স্বর্ণের বার উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ পিচ (৬৯৯ গ্রাম ওজনের) স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
তবে, এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
মঙ্গলবার (১১ এপ্রিল) ভোর রাতে বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত এলাকা থেকে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, যশোর ব্যাটেলিয়ান ৪৯ বিজিবি বেনাপোল আইসিপির পোতা পোস্টের টহল কমান্ডার নাম্বার ৭৭৭০৩ নায়ক মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল মেইন পিলার ১৯/১ এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাদিপুর সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ পিচ স্বর্ণের বার উদ্ধার করে। এবং উদ্ধারকৃত স্বর্ণের বার ব্যাটালিয়ান সদরে পাঠানো হয়েছে বলে জানান বিজিবি।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।