মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃবেনাপোল (যশোর): বেনাপোল পাঠবাড়ি হরিদাস ঠাকুরের আশ্রমের নির্মানাধীন মন্দির ও নাট মন্দির ভিত্তি স্থাপনর উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শ্রী স্বপন ভট্টাচার্য (এমপি)।
শুক্রবার(১৯মার্চ) দুপুরে পাঠবাড়ি আশ্রম চত্বরে শ্রী তাপস কুমার বিশ্বাসের সভাপতিত্বে এ উদ্বোধনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, বেনাপোলের এ হরিদাস ঠাকুরের পাঠবাড়ি আশ্রমটি যশোর জেলার সবথেকে বড় মন্দির। এটি সাড়ে ৫শ বছরের পুরোনো মন্দির। এখানে প্রতি বছর একদিন হরিদাস ঠাকুরের তীর্থ যাত্রায় প্রায় ৫০ হাজার ভক্তের সমাগম হয়। এ মন্দিরটিতে সাড়ে ৫ শ বছরের পুরোনো ইতিহাস ঐতিহ্য জড়িয়ে আছে। এই ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের জন্য এ মন্দিরটি পূনরায় নতুন রুপে গড়ে তোলা হচ্ছে।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর -১শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন (এমপি), শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা,উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, মহিলা ভ্যায়েস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদ ইব্রাহীম খলিল, সহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


