× Banner
সর্বশেষ
শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠনের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী ৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে দুই জন নিহত  শাপলা চত্বর ঘটনা: মানবতাবিরোধী মামলায় ৯ আসামি ট্রাইব্যুনালে হাজির

বেনাপোলে তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকার প্রদর্শনী: “গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন দিগন্ত উন্মোচন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকার প্রদর্শনী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি  বিখ্যাত সংবাদ সংস্থা বিবিসি বাংলার কাছে এক সাক্ষাৎকার দেন। এই সাক্ষাতকার প্রান্তিক জনসাধারণের কাছে পৌছে  দেওয়ার জন্য  কেন্দ্রীয় বিএনপির সাবেক দফতর সম্পাদক ,সাবেক এমপি জননেতা  মফিকুল হাসান তৃপ্তি’র নির্দেশনায় আজ শুক্রবার সন্ধ্যায় বেনাপোল বাজারের সোনালী ব্যাংক চত্তরে ব্যবস্থা করেন শার্শা থানা বেনাপোল পৌর যুবদল।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যশোর জেলার শাখার যুগ্ন আহবায়ক ও শার্শা থানা যুবদলের সংগ্রামী সদস্য সচিব ইমদাদুল হক ইমদা এই প্রদর্শনীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
বেনাপোল  পৌর যুবদল, সেচ্ছাসেবক দল,ছাত্রদল,কৃষকদলের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতার  এ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বেনাপৌর যুবদলের সিনিয়র  যুগ্ন আহবায়ক  আসাদুজ্জামান  আসাদ,শার্শা থানা যুবদলের যুগ্ন আহবায়ক ফারুক হাসান, বেনাপোল পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শহিদ,ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক ইয়ার আলী, ইস্রাফিল হোসেন,যশোর জেলা কৃষকদলের সদস্য  মোস্তাফিজুর রহমান বাবু,পৌর যুবদলের নেতা  লাবু, মিজানুর রহমান পারভেজ,পুটখালী ইউনিয়ন যুবদলের নেতা লিটন,পৌর যুবদলের নেতা আসাদুল আসাদ, প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..