মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরে বেনাপোল সীমান্ত থেকে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোটথানা পুলিশ।
রবিবার (২৯ আগষ্ট)রাতে বেনাপোল পোটথানাধীন পোড়াবাড়ী গ্রামস্থ জনৈক মিন্টু এর বসত বাড়ীর পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর হতে দুই কেজি গাঁজাসহ লিয়াকত আলী ও সাইফুল ইসলাম নামে দুই মাদক ব্যবসায়িকে আটক করে।
আটককৃত আসামী হলেন, বেনাপোল পোর্ট থানাধীন মানকিয়া গ্রামের মুছা মল্লিকের ছেলে সদর আলী(৩২)ও রঘুনাথপুর পূর্বপাড়ার মৃত আখের আলী মোড়লের ছেলে সাইফুল ইসলাম (৩৫)
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।




