বেনাপোলে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

বেনাপোল প্র‌তি‌নি‌ধি: বেনাপোলে পৃথক দু’টি মামলায় ওয়ারেন্টভুক্ত ৩ পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩ জুলাই) রা‌তে অভিযান চা‌লি‌য়ে বেনা‌পোল পোর্ট থানা পুলিশ তাদের গ্রেফতার করে। এদের ম‌ধ্যে একজনের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা এবং অপর দু’জনের বিরুদ্ধে মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

গ্রেফতারকৃতরা হলেন- নারী নির্যাতন মামলার আসামি বেনাপোল পৌরসভার পাঠবাড়ি গ্রামের নারায়ণ বিশ্বাসের ছেলে বিপ্লব বিশ্বাস (২৯), মাদক মামলার আসামি কাগজপুকুর গ্রামের আবুল কালামের ছেলে আবুল কাশেম (৩৫) ও ভবারবেড় গ্রামের মুনসুর আলীর ছেলে রাশেদ আলী (৩০)।

পুলিশ জানায়, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিরা এলাকায় অবস্থান করছে এমন সংবা‌দের ভি‌ত্তি‌তে  অভিযান চালিয়ে বেনাপোল রেলস্টেশন ও গাজীপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মতিয়ার রহমান  নিশ্চিত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।