স্টাফ রিপোর্টার বেনাপোল : যশোরের বেনাপোল রঘুনাথপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
মঙ্গলবার গভীর রাতে রঘুনাথপুর সীমান্তের ২নং ঘিবা এলাকায় অভিযান চালিয়ে ৯২ কেজি গাঁজা পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে হাবিলদার মামুনার রশিদ এর নেতৃত্বে রঘুনাথপুর ২নং ঘিবা (জিআর-৮৪২৫২৮ এমএস ৭৯/১৬) এলাকায় অভিযান চালালে মাদক চোরাচালানীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দুইটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাটি ক্যাম্পে এনে মুখ খুলে তার ভিতর থেকে ৯২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক বলেন, উদ্ধারকৃত গাঁজা বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।





