× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

উজিরপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্বামী পরিত্যক্তাকে একাধিকবার ধর্ষণ

Dutta
হালনাগাদ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামের ছরোয়ার হোসেন হাওলাদার (৩৫) বিয়ের প্রলোভন দেখিয়ে এক এলাকার হতদরিদ্র স্বামী পরিত্যক্তাকে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিয়ের দাবীতে ওই স্বামী পরিত্যাক্তা গত মঙ্গলবার সকালে ছরোয়ারের বাড়ীতে অনশন করলে তাকে মারধর করে তারিয়ে দেয়। ছরোয়ার প্রভাবশালী হওয়াতে হুমকীর কারনে ভয়ে স্বামী পরিত্যাক্তা থানায় মামলা করতে যেতে পারছেনা।

স্থানীয় ও যুবতি সুত্রে জানা যাগেছে, উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের আইয়ুব আলি হাওলাদারের ছেলে ২ সন্তানের জনক ছরোয়ার হোসেন হাওলাদার (৩৫) একই গ্রামের হতদরিদ্র পরিবারে এক স্বামী পরিত্যক্তাকে (২৫) বিয়ের প্রলোভন দিয়ে প্রথমে প্রেমের ফাঁদে ফেলে। ছরোয়ার হোসেন হাওলাদার ওই স্বামী পরিত্যাক্তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষন করে। ওই যুবতি বিয়ের দাবিতে ২৪ আগষ্ট সকাল ১০ টায় ছরোয়ারের বাড়ীতে অনশন করে। ওই দিন ছরোয়ারের পরিবারের লোকজন যুবতিকে মারধর করে তাড়িয়ে দেয়। ছরোয়ার প্রভাবশালী হওয়াতে হুমকীর কারনে ভয়ে স্বামী পরিত্যক্তা থানায় মামলাকরতে যেতে পারছেনা।

এব্যাপারে অভিযুক্ত ছরোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের বলেন, আমার সাথে তার কথা হতো ও ভালো সম্পর্ক। কিন্তু স্বামী পরিত্যাক্তার সাথে আমার অবৈধ মেলামেশার কোন প্রমাণ নেই তার কাছে।

এব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল আহসান সাংবাদিকদের বলেন, বিষয়টি আমাকে কেহ জানানি। আমি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেয়েছি। আমি খোঁজনিচ্ছি। কেউ বাদী হয়ে অভিযোগ করলে মামলা নিবো ও তাকে গ্রেফতার করবো সে যেই হোক।


এ ক্যটাগরির আরো খবর..