বিশেষ প্রতিবেদক : বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আজ শুক্রবার বিকেলে উত্তরা থেকে তাকে আটক করা হয়। তিনি টঙ্গী থেকে ঢাকায় ফিরছিলেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তরা থেকে নেতাকর্মীরা খবর দিলো বিকেল সাড়ে ৪টায় আমাদের জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনকে সাদা পোশাকে একটি টিম তাকে তুলে নিয়ে গেছে
এদিকে বিএনপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আহবান করেছে।
অপরদিকে, ৩০ জানুয়ারি হাইকোর্ট এলাকায় পুলিশের ওপর হামলার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে আটক করে পুলিশ। পরে তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, গণশিক্ষা বিষয়ক সহ সম্পাদক আনিসুর রহমান খোকন, নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আটকের পর মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।
বিএনপি সিনিয়র নেতারা অভিযোগ করেন শুক্রবার পর্যন্ত ২৭৫ জনের অধিক বেশি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।


