× Banner
সর্বশেষ
যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ২৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ এপ্রিল (সোমবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক

বিএনপি নেতা ফারুক কারাগারে

admin
হালনাগাদ: রবিবার, ২ জুলাই, ২০১৭

বিশেষ প্রতিবেদক :   রাজধানীর পল্টন থানার নাশকতার চার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুককে কারাগারে পাঠিয়েছেন আদালত।আজ রোববার ঢাকার মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন এ আদেশ দেন।

বিএনপির আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ এ বিষয়টি জানিয়ে বলেন, আজ পল্টন থানার নাশকতার ছয় মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে  আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন জয়নুল আবদিন ফারুক।  শুনানি শেষে বিচারক চার মামলায় জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিচারক বাকি দুই মামলায় তাঁর জামিন  মঞ্জুর করেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের জানুয়ারি মাসে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে পল্টন থানায় এ মামলাগুলো দায়ের করা হয়। পরবর্তী সময়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পল্টন থানা পুলিশ অভিযোগপত্র দিলে জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সেই গ্রেপ্তারি পরোয়ানার পর আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি। কিন্তু আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


এ ক্যটাগরির আরো খবর..