আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও: প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী ৫২ পিস ভারতীয় গোলাপি রঙ্গের ইয়াবা সহ আলম ( ২৮) নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঠাকুরগাঁও ডিবি পুলিশেরর একটি চৌকস দল।
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী ইউনিয়নের বেলসাড়া (ঝুলিবস্তি) গ্রাম থেকে মাদক ব্যবসায়ী আলম কে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী বালিয়াডাঙ্গী উপজেলার বেলসাড়া (ঝুলিবস্তি) এলাকার মৃতঃ এনামুল হকের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার বেলসাড়া ঝুলিবস্তি এলাকায় অভিযান চালান,অভিযান চলাকালে ৫২ পিস ইয়াবা সহ আটক করা হয়।
মাদক ব্যবসায়ী আলম এর নামে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানায় মামলা দায়ের করা হয়।
