বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদে উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি: গতকাল বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ মাঠে উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, বিশেষ অতিথি হিসেবে ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিয়া এমদাদ, ওসি মোস্তাফিজার রহমান, এছাড়া পাড়িয়া, ধনতলা, চাড়োল, আমজানখোর, দুওসুও, ভানোর, বড়পলাশবাড়ী ও বড়বাড়ী ইউনিয়নের সকল উদ্যোক্তা বৃন্দ, সকল অফিসার বৃন্দ, চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্জী, আহসান হাবীব বুলবুল, সমর কুমার চ্যাটার্জী, আব্দুস সামাদ, আব্দুল ওহাব, আকরাম আলী, মো: আকালু সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।