× Banner
সর্বশেষ
এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু

ACP
হালনাগাদ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক - আসাদুল হাবিব দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বাংলা নববর্ষ আমাদের অসাম্প্রদায়িক চেতনা, ঐতিহ্য ও সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক। পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, যা সকলকে ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়াতে উদ্বুদ্ধ করে।

মন্ত্রী আজ বড়বাড়ি শহীদ আবুল কাসেম মহাবিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে দুই দিনব্যাপী বৈশাখী আনন্দ উৎসব উদ্বোধনকালে একথা বলেন।

মন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বৈশাখী উৎসবের মতো আয়োজন শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, মানবিকতা ও সাংস্কৃতিক চেতনাকে জাগ্রত করে। তিনি নতুন বছরের প্রারম্ভে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা, ঘোড়দৌড় প্রতিযোগিতা, আলোচনা ও বৈশাখী মেলার আয়োজন ছিল, যা অংশগ্রহণকারীদের মাঝে আনন্দের আবহ সৃষ্টি করে।


এ ক্যটাগরির আরো খবর..