বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শোভাযাত্রা ও ম্যুরালে পুষ্পার্ঘ

বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শোভাযাত্রা ও ম্যুরালে পুষ্পার্ঘ

যশোর প্রতিনিধি: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যশোরে শোভাযাত্রা ও বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ করা হয়েছে।

আজ ১০ জানুয়ারি সকাল সাড়ে ৮টায় যশোর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা প্রসাশকের কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ম্যুরালে গিয়ে শেষ হয়।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. মনিরুল ইসলাম মনির, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন টগর, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লৎফুল কবীর বিজুসহ শতাধিক নেতাকর্মী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।