ফুলবাড়ীতে ময়লা ফেলার নির্ধারিত জায়গা ও পর্যাপ্ত ডাস্টবিন অভাবে উপজেলার যত্রতত্র ময়লা আবর্জনার স্তূপ তৈরি হয়েছে । নিয়মিত পরিষ্কার না করায় এসব স্তূপ থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। ফলে উপজেলাবাসী অতিষ্ঠ হয়ে উঠছে।
এসব বর্জ্য থেকে বিভিন্ন ধরনের সংক্রমণ ছড়ায়। এ ছাড়া যেকোনো ধরনের বর্জ্য থেকে বিভিন্ন ধরনের রোগ ছড়াতে পারে। বর্জ্যের দূষণ থেকে পেটের রোগ, চর্মরোগ, ডায়রিয়া, হেপাটাইটিস, ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্ট, আলসার, গ্যাস্ট্রিক এমনকি লিভার ও কিডনি নষ্ট হতে পারে।
এই সমস্যাগুলো কেন্দ্র করে ফুলবাড়ীর তরুন যুবরা একটি বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক জরিপ করেন এবং জনসাধারণের মতামত গ্রহণ করেন সেই মতামতে ফুলবাড়ীকে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন দেখার প্রত্যাশা করেন।
জনসাধারণের মতামতের নিমিত্তে স্থানীয় জনপ্রতিনিধির সাথে বর্জ্য বাযবস্থাপনা বিষয়ে স্থানীয় সকারের সাথে যুব-নেতৃত্বাধীন এ্যাডভোকেসি করা হয়।
তিনি তরুন যুবদের এমন উদ্দ্যোগেকে সাধুবাদ জানিয়েছে সেই সাথে অনেক গুরুত্ব সহকারে বিষটি নিয়েছেন এবং উপজেলার জিরো পয়েন্ট,থানা রোড, ডিগ্রী কলেজ মোড়,উপজেলা গেটের সামনেসহ কয়েটি স্থানে ডাস্টবিন দেয়ার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন হারুন আর রশিদ ফুলবাড়ী সদর ইউনিয় পরিষদ। আব্দুল আজিজ মজনু সিনিয়র সাংবাদিক দৈনিক যুগান্তর,নির্মল রায় কোঅরডিনেট ইউএসএস ফুলবাড়ী,আব্দুল কাউম জয় ইন্সপিরেটর একশনএইড বাংলাদেশ।



