বাংলাদেশ টেলিভিশন শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুঁড়ি-২০২৫ উপলক্ষ্যে আঞ্চলিক বা প্রাথমিক বাছাইপর্ব ২৪ থেকে ২৯ সেপ্টেম্বর, বিভাগীয় বাছাই ০৪ থেকে ১১ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। চূড়ান্ত বাছাইপর্ব ১৪ থেকে ৩১ অক্টোবর, সেরা দশ ০৪ থেকে ০৯ নভেম্বর, গ্রুমিং ১০ থেকে ১১ নভেম্বর, ফাইনাল ১৩ থেকে ১৬ নভেম্বর ও পুরস্কার বিতরণ ১৮ বা ১৯ নভেম্বর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষ্যে অডিশন কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নে আঞ্চলিক বাছাই (১৯টি অঞ্চল) পর্বের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকে ফোকাল পয়েন্ট প্রতিনিধি হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে। এছাড়া, প্রতিটি অঞ্চলে বাংলাদেশ টেলিভিশন মনোনীত টিম (অডিশন কমিটি) দায়িত্ব পালন করবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অফিস আদেশের মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।




