× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

প্রশ্নফাঁস ঠেকাতে এমসিকিউ তুলে দেয়া হবে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  প্রশ্নফাঁস ঠেকাতে বহু নির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) তুলে দেয়া হবে বলে জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনার সময় একথা বলেন তিনি।

কাজী কেরামত আলী বলেন, এমসিকিউ প্রশ্ন পর্যায়ক্রমে তুলে দেয়া হবে। তাহলে প্রশ্নফাঁসের সুযোগ থাকবে না।

একটি চক্র প্রশ্নফাঁস করে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। ইতোমধ্যে তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের সব বিষয়েরই এমসিকিউ প্রশ্ন পরীক্ষা শুরুর আগেই ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। প্রশ্নফাঁস ঠেকাতে নানা পদক্ষেপ নেয়া হলেও তা ফলপ্রসূ হচ্ছে না।

বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠলে প্রশ্ন ফাঁসকারীকে ধরিয়ে দিতে পাঁচ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ইন্টারনেটের গতি কমানোর সিদ্ধান্ত নেয়া হয়। অবশ্য, পরে তা প্রত্যাহার করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)।

সোমবার পরীক্ষা কেন্দ্রের ভেতরে এবং কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে মোবাইল ফোনসহ কাউকে পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে সরকার।


এ ক্যটাগরির আরো খবর..