‘প্রধানমন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ সফল করতে ইসরাফিল আলম এমপির প্রচেষ্টায় ৯০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ৩ টি বিদ্যুৎ উপকেন্দ্র

‘প্রধানমন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এ স্লোগানকে বাস্তবায়িত করতে পল্লী বিদ্যুতের তিনটি শক্তিশালী উপকেন্দ্র তৈরি হচ্ছে নওগাঁর আত্রাইয়ে। ২০১৮ সালে নওগাঁ-৬(আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মোঃ.ইসরাফিল আলম এমপির প্রচেষ্টায় আত্রাই উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন করতে ৯০ কোটি টাকা ব্যয়ে উপজেলার ভরতেঁতুলিয়া, বান্দাইখাড়া এবং পতিসরে ইসরাফিল আলম এমপির প্রচেষ্টায় ৯০ কোটি টাকা ব্যয়ে এ ৩ টি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মিত হচ্ছে।আত্রাই বিদ্যুৎ উপকেন্দ্র

আশা করা যায় এ তিনটি উপকেন্দ্র চালু হলে আত্রাইয়ে বিদ্যুতের অতিরিক্ত চাপ থাকবে না । ফলে ভয়াবহ লোডশেডিংয়ের কবল থেকে মুক্তি মিলবে উপজেলার গ্রাহকদের।

৯০ এর দশকে আত্রাইয়ে পল্লী বিদ্যুতের কার্যক্রম চালু হলেও  সে সময় হাতেগোনা কয়েকশ’ গ্রাহক ছিল সমগ্র উপজেলাজুড়ে। একটি ফিডারের মাধ্যমে সরবরাহ করা হতো বিদ্যুৎ। সেটাও নিয়ন্ত্রিত ছিল নওগাঁর অধীন।

শিল্প, বাণিজ্যিক, আবাসিক ও দাতব্য সংযোগ মিলে বর্তমানে এ উপজেলার ৮টি ইউনিয়নে পল্লী বিদ্যুতের গ্রাহক রয়েছে প্রায় ৫৩ হাজার ২০০ জন। এসব গ্রাহকদের এলাকাভিত্তিক ছয়টি ফিডারে ভাগ করা হয়েছে। বিপুল সংখ্যক সংযোগে বিদ্যুৎ সরবরাহ করতে চাহিদার তুলনায় বরাদ্দ পাওয়া যায় খুবই কম। ফলে প্রাপ্ত ওই পরিমাণ বিদ্যুৎ দিয়ে উপজেলা সদর ফিডার সচল রাখলেও মফস্বল ফিডারগুলোতে লোডশেডিংয়ের চাপ থাকত অনেক বেশি। যা গ্রামবাসীদের দুর্ভোগের শেষ ছিল না।

আত্রাই রেলওয়ে স্টেশনসংলগ্ন ভরতেঁতুলিয়া গ্রামে একটি, হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া বাজারে একটি ও মনিয়ারী ইউনিয়নের পতিসরে একটি মোট ৩৩/১১ কেভি তিনটি উপকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ভরতেঁতুলিয়া উপকেন্দ্রের নির্মাণকাজ শেষ হয়ে প্রাথমিকভাবে তা চালু করা হয়েছে।

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির আত্রাই জোনের এজিএম মো. ফিরোজ জামান বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগকে বাস্তবায়ন করতে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের পরামর্শে আমরা নিরলসভাবে কাজ করছি।

এ উপকেন্দ্রগুলো পূর্ণাঙ্গভাবে চালু হলে বিদ্যুতের ঘাটতি অনেক কমে আসবে। বর্তমানে সচল ছয়টি ফিডারের গ্রাহকদের ১০ ফিডারের আওতায় আনা হবে। এতে করে বর্তমানের চেয়ে তারা অনেক বেশি বিদ্যুৎ পাবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।