আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮ই ফেব্রুয়ারী বরিশাল আগমন উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতের সভাপতিত্বে বিশেষ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সদস্য ও উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ্ মোঃ লিটন সেরনিয়াবাত, আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক যতীন্দ্রনাথ মিস্ত্রী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, সোয়েব ইমতিয়াজ লিমন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি এ্যাড.আবুল কাসেম সরদার, আকবর হোসেন, রত্নপুর ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষে অমিয় লাল চৌধুরী, বাগধা ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষে এয়ার ফারুক বখতিয়ার, বাকাল ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষে নির্মল হালদার, ইউপি সদস্যের পক্ষে ইউনুস মিয়া প্রমুখ।




