বিশেষ প্রতিবেদক : জাল নোট পাচারের স্বর্গ হিসেবে পরিচিত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা।
ভারতের কেন্দ্রীয় সরকার কিছু নোট বাতিলের পর এই ব্যবসায় মন্দা দেখা দেয়।তবে সম্প্রতি সেটি আবার নতুন উদ্যমে শুরু হয়েছে।গত তিন সপ্তাহে চার লাখ রুপি সমমূল্যেরদুই হাজার রুপির নোট জব্দ করেছে ভারতেরসীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
এ ক্ষেত্রে সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, জালনোটগুলো দেখতে অনেকটা তিন মাস আগে চালুকরা নোটগুলোর মতোই।মালদা ঘুরে এমন চিত্র দেখেছেন এনডিটিভির প্রতিবেদক। তিনি দেখেছেন, সেখানে চোরাকারবারিদের ধরতে তৎপরতা বাড়িয়েছে বিএসএফ।
এনডিটিভির অনুসন্ধানে দেখা যায়, ১৫ ফেব্রুয়ারি ভারতের চুরিয়ান্তপুর সীমান্ত থেকে ১০০টি জাল নোট জব্দ করে বিএসএফ। আর ১৯ ফেব্রুয়ারি জাতীয় মহাসড়কে এক চোরাকারবারির কাছ থেকে ৯৬টি নোট জব্দ করা হয়।এ দুটি ঘটনার একটিতে এক দূতকে আটক করে পুলিশের কাছে জব্দ করা হয়েছে। অন্য ঘটনায় কাঁটাতারের বেড়ায় প্যাকেট রেখে পালিয়েছে এক চোরাকারবারি।
মালদার কালিয়াচকের কাছে পরুষ সীমান্ত ও মুর্শিদাবাদ ঘুরে এনডিটিভির প্রতিবেদক জানতে পারেন, মালদার সুশানি গ্রাম থেকে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলাকে পৃথক করা কাঁটাতারের বেড়াগুলোকে কোনো সমস্যা মনে করছে না জাল নোট পাচারকারীরা। তারাবেড়ার ওপর দিকে জাল নোটের একটি প্যাকেটসীমান্তের ভারতীয় অংশে ছুড়ে মারে। এর পর একজন চোরাকারবারি সেটি দ্রুত লুফে নিয়ে মহাসড়কে চলে যায়।
অনুসন্ধানে দেখা যায়, ভারতের সীমান্তসংলগ্ন গ্রাম সুশানি ও চুরিয়ান্তপুরকে জাল নোট পাচারের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করছে চোরাকারবারিরা।বিএসএফ জানিয়েছে, জাল নোট পাচারে যুক্তবেশির ভাগ দূতের বাস সীমান্তসংলগ্ন এলাকায়। মাঝেমধ্যে গ্রামের বাসিন্দারাও এ কাজ করে থাকে। যেসব চোরাকারবারি বাইরে থেকে আসে, তারাও গ্রামবাসীর সঙ্গে সখ্য গড়ে তোলে। দিনের বেলায় তারা মাঠে কাজ করার ভান করে। আর রাতে তারা ঝোপঝাড়ে কিংবা আমবাগানে লুকিয়ে থাকে।
বাংলাদেশের পাচারকারীরাও একই ধরনের কাজ করে থাকে। একটু সুযোগ পেলেই তারা সীমান্তের অপর প্রান্ত থেকে প্যাকেট ছুড়ে মারে। আর সেটি ভারতীয় অংশ পৌঁছামাত্রই একজন লুফে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
এসব বিষয়ে জানতে চাইলে বিএসএফের দক্ষিণ বাংলা জোনের মহাপরিদর্শক পিএসআর অঞ্জনেয়ুলু এনডিটিভিকে বলেন, চোরাকারবারিরা যে কাগজে নোট ছাপাচ্ছে সেগুলো নিম্নমানের। তবে সাধারণ লোকজনের কাছে এই নোটগুলো আসল মনে হতে পারে। খুব সতর্ক না হলে জাল নোটগুলো চেনা কঠিন।



