× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

পৌর নির্বাচনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

ভোলা প্রতিনিধি: ৫ম ধাপে ভোলায় দুই পৌর নির্বাচনে ২জন মেয়র প্রার্থীসহ ১১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কর্মকর্তা। বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সকালে যাচাই-বাছাইয়ে শেষে তাদের মনোনয়ননপত্র বাতিল করা হয়।

বাতিলকৃত প্রার্থীদের মধ্যে ভোলা পৌরসভায় ২জন কাউন্সিলর প্রার্থী এবং চরফ্যাশন পৌরসভায় ২জন মেয়র প্রার্থীসহ ৯ জন কাউন্সিলর প্রার্থী রয়েছেন। জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ভোলা পৌরসভায় ২ ও ৪ নং ওয়ার্ডে ২জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রির্টানিং অফিসার। হলফনামায় সঠিক তথ্য না থাকা ও ঋণখেলাপির কারণে তাদের প্রার্থিতা বাতিল করা হয়।

চরফ্যাশন পৌরসভায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মো. হমায়ুন কবির ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আবু ইউসুফের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।  এছাড়া এ পৌরসভার ৩, ৬, ৮ ও ৯ নং ওয়ার্ডের ৪ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ৩জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। হলফনামায় তথ্য সঠিক না থাকাসহ নানা অভিযোগে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

ভোলা জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন এ তথ্য নিশ্চিত করে জানান, প্রার্থীরা আগামী ৩ দিনের মধ্যে জেলা প্রশাসক (ডিসি) বরাবর আপিল করতে পারবেন। ভোলা ও চরফ্যাশন এ ২ পৌরসভায় আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্যঃ গত ২ ফেব্রয়ারী ভোলা পৌরসভা থেকে ৪ জন মেয়র প্রার্থী ও ৪৭ জন কাউন্সিলসহ ৫১ জন প্রার্থী এবং চরফ্যাশন পৌরসভায় ৫ জন মেয়র ও ৪৮ জন কাউন্সিলসহ ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..