পিরোজপুরে তরুনীকে রাতভর গণধর্ষণ

তরুণী পিরোজপুর সদরে তার মাকে নিয়ে ভাড়া বাসায় থাকেন। কিছু দিন আগে তাদের নেছারাবাদের বাড়ি থেকে পিরোজপুরে আসার পথে শুভর সাথে তার পরিচয় হয়। পরে শুভ দেখা করার কথা বলে শহরের সিও অফিস মোড়ে নিয়ে আসে। এরপরে  জরুরী কথা আছে বলে তাকে মোটরসাইকেলে করে কলাখালীর দিকে নিয়ে যায়।

পরে সন্ধ্যা হয়ে গেলে কালাখালীর কৈবর্তখালী গ্রামের একটি অন্ধকার বাগানে নিয়ে তাকে শুভ ও কয়েকজন মিলে ধর্ষণ করে। পরে রাত গভীর হলে সেই বাগান থেকে একটি ঘরে নিয়ে যায় এবং সেখানে নিয়েও তারা ধর্ষণ করে। সকালে সেই ঘর থেকে পালিয়ে এসে সদর থানায় পুলিশের কাছে বিষয়টি জানায়।

পরবর্তীতে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়।

পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান,  তরুনীর গণধর্ষণের সাথে জড়িত থাকা শুভ শেখ ও বেলাল নামে দুই যুবক কে গ্রেপ্তার করেছি।

গ্রেপ্তার শুভ শেখ (২৬) সরদ উপজেলার কলাখালী ইউনিয়ানের গজালিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এবং বেলাল (৩০) সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দাউদপুর পখুরিয়া গ্রামের নুরইমলাম খানের ছেলে।

ঘটানায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে। এছাড়া অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।