এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥ পাটকেলঘাটার কুমিরা বকশিয়ায় পুর্ব শত্রুতার জের ধরে ফলজ ও বনজ গাছের চারা পুড়িয়ে দিয়েছে প্রতিবেশী ময়দুল শেখ। গত ৩ বছর ধরে একের পর এক ক্ষতিসাধন সহ এলাকায় একাধিক অপকর্ম করলেও থানায় মামলা করে কোনো প্রতিকার পায়নি ভূক্তভোগী আব্দুর রশীদ মালী।
জানা যায়, থানার বকশিয়া বালির গাদা এলাকায় মৃত আকের মালীর পুত্র আব্দুর রশীদ মালী তার জমিতে কিছু ফলজ ও বনজ গাছ লাগিয়েছিল। শুক্রবার রাতের আধারে পুর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মৃত আফাজউদ্দীন শেখের পুত্র ময়দুল শেখ (৩৫) ৮ টি রোপিত শিশু চারা ও ৫ টি আমের চারার গোড়ায় আগুন লাগিয়ে দেয়। এতে গাছের গোড়া পুড়ে কালো সহ মৃত অবস্থায় আছে। ইতিপুর্বে ময়দুল শেখ তার জমির সন্নিকটে হওয়ায় রশীদ শেখের লাগানো ১১ টি মেহগণি গাছ গত ভাদ্র মাসে এসিড দিয়ে মেরে ফেলে। এরপর আবারও শিশু ও মেহগণি চারা লাগালে চারারগুলো কেটে সাবাড় করে দেয়। কয়েক মাস পূর্বে আবার রোপিত ২২ টি শিশু গাছের চারা ময়দুল শেখ উপড়ে ফেলে উধাও করে দেয়। একের পর এক কথিত ময়দুল শেখের এমন একাধিক অপকর্মে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী।
ইতিপুর্বে গাছের চারা উপড়ে ফেলাকে কেন্দ্র করে ভূক্তভোগী রশীদ মালী পাটকেলঘাটা থানায় একটি সাধারণ ডায়েরী করে। তৎকালীন পাটকেলঘাটা থানার এস আই মধুসুদন মন্ডল উভয়পক্ষকে থানায় ডেকে ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিগণের সম্মুখে অপরাধ স্বীকার করলে মুচলেকা দিয়ে রেহাই পাই। তারপরও এধরনের অপকর্মে ময়দুলের খুটির জোর কোথায় তা সকলের অজানা। ময়দুল শেখ অপকর্মের জের ধরে এলাকায় যৌন কেলেঙ্কারীর দায়ে ৬ মাসের জেল খাটে। তারপর আবারও যৌন কেলেঙ্কারীর দায়ে এলাকা ছাড়া হয়। এছাড়া গরু চুরি, ছাগল চুুরি সহ নানাবিধ অপকর্ম দীর্ঘদিন ধরে সে অব্যাহত রেখেছে।
জানা যায়, কোনো এক ডিআইজির আত্বীয় পরিচয় দিয়ে একের পর এক অপকর্ম করেও পার পেয়ে যাচ্ছে ময়দুল শেখ । তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।



