পাচার হওয়া ১৯ বাংলাদেশিকে  দুই বছর পর ফেরত দিল ভারত

পাচার হওয়া ১৯ বাংলাদেশিকে  দুই বছর পর ফেরত দিল ভারত
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃভাল কাজের প্রলোভনে বিভিন্ন সময় পাচার হওয়া ১৯ বাংলাদেশি নারী,পুরুষকে দুই বছর পর ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। এদের মধ্যে ১৭ জন নারী  ২ জন পুরুষ রয়েছে।
রবি বার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ এদেরকে ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে সোপর্দ করে। পরে ইমিগ্রেশন কার্যক্রম শেষে  এদের ১৪ জনকে জাস্টিস এন্ড কেয়ার এবং ৫ জনকে রাইটস যশোর (এনজিও সংস্থ্যা) আইনী সহয়তা দিয়ে পরিবারের কাছে পৌছে দিতে  গ্রহন করেছেন।
 ফেরত আসারা হলেন, রাজশাহী জেলার আজাদুল ইসলাম, নওগাঁর রুবেল রানা, বাগেরহাটে জেলার মারিয়া খাতুন, তানিয়া খানম, যশোর জেলার সোনিয়া পারভিন, ফাতিমা খাতুন, আফরোজা খাতুন, চুয়াডাঙ্গা জেলার রাহিমা খাতুন,পটুয়াখালী জেলার নাসরিন বিউটি বেগম,নড়াইল জেলার খাদিজা পারভিন, শেফালি খাতুন,বিউটি খাতুন, রুনা বেগম, রোমেনা খানম, পলি বেগম খুলনার আছমা খাতুন ও সুনামগঞ্জ জেলার শেফালী বেগম।
ফেরত আসা বাংলাদেশিদের গ্রহণকারী এনজিও সংস্থ্যা জাস্টিস এন্ড কেয়ারের প্রগ্রামার অফিসার শাওলী শাওন জানান, ভাল কাজের কথা বলে দাদালরা এদের ভারতে নেয়। পরে বিভিন্ন ঝুকি মুলক কাজে ব্যবহার করে। এসময় খবর পেয়ে ভারতীয় পুলিশ পূনে শহর থেকে তাদের উদ্ধার করে আদালতে সোপর্দ করলে শেল্টার হোমে আশ্রয় হয়। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের দেওয়া ট্রাভেল পারমিটে এরা দেশে ফেরার সুযোগ পায়। ফেরত আসা নারীরা পাচারকারীদের সনাক্ত করে যদি মামলা করতে চাই তাদের সব ধরনের আইনী সহয়তা দেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।