পাকিস্তানে পাইলটদের ভুয়ো লাইসেন্স ইস্যু ঘিরে গত মঙ্গলবার ইউরোপিয়ান ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সির ৩২টি সদস্য দেশে পাক পাইলটদের উপর নিষেধাজ্ঞা জারির নির্দেশ দিয়েছিল।
এবার আমেরিকা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমানের উপর ৬ মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করল। বিমানের পাইলটদের ‘সন্দেহজনক’ লাইসেন্স ইস্যু ঘিরে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে খবর।
ন্যাশনাল এসেম্বলিতে পাকিস্তানের অসামরিক বিমান পরিবহণমন্ত্রী গুলাম সরোবর খান ২৬২ জন পাইলটের লাইসেন্স ‘সন্দেহজনক’ বলে উল্লেখ করেছিলেন। এরপরই আমেরিকার তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। ই-মেল মারফত এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে বলে হয় এক্সপ্রেস ট্রিবিউন সূত্রে খবর।
জানা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে ১২টি স্পেশাল বিমান চালানোয় অনুমতি দেওয়া হয়েছিল পাকিস্তান ইন্টান্যাশনাল এয়ারলাইন্সকে। যার মধ্যে ৭টি বিমান চালায় সংস্থা। সূত্রের খবর, বাকি ৫ টি বিমানের অনুমতি প্রত্যাহার করা হয়েছে।



