ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।। পাইকগাছায় কপিলমুনি টু কাটামারী বাজার পর্যন্ত পিচের রাস্তায় লীজ মালিকরা পাইপ বসিয়ে রাস্তার ক্ষতি সাধন করা হয়েছে। ঘটছে প্রতিনিয়ত দূর্ঘটনা। দুর্ভোগে রয়েছে ৩টি ইউনিয়নের জনগণ। রাস্তার দেখার কেউ নেই।
সরোজমিনে জানাযায়, পাইকগাছা উপজেলার সর্ব বৃহৎ বাজ্যিক শহর কপিলমুনি থেকে শামুকপোতা বাজার হয়ে কাটামারী বাজার পর্যন্ত সরকার ৩টি ইউনিয়নের জনগণের জন্য কয়েক কোটি টাকা খরচ করে পিচের রাস্তা নির্মাণ করে দেয়।
পাইকগাছা উপজেলার লতা দেলুটি ও ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নের প্রায় ৫০ হাজার জনগনের জন্য কপিলমুনি শহর ও পাইকগাছা উপজেলায় আসা যাওয়ার জন্য একমাত্র এই পিচের রাস্তাটি সরকার নির্মাণ করে। কিন্তু শামুকপোতার বাজার হতে কাটামারী বাজার পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তার মধ্যে ৫০ টি স্থানে আন্ধার মানিক,তেতুলতলা,বাহিরবুনিয়া ও শামুকপোতা মৌজায় ৫০ জন ঘের মালিক বিতাংগী ও উলুবুনিয়া খালে সংযোগ পাইপ বসানোর ফলে রাস্তার ২১টি স্থানে ব্যপক ক্ষতি হয়েছে। যে কারণে ঘটছে প্রতিনিয়ত দূর্ঘটনা।
৩ টি ইউনিয়নের জনগণ রয়েছে মারাত্মক দুর্ভোগের মধ্যে। ঘের মালিকরা তাদের লীজ ঘেরে লবণ পানি উঠা নামার জন্য পিচের রাস্তাই পাইপ বসিয়েছেন। তাদের মধ্যে উল্লেখ যোগ্য আঁধার মানিক মৌজায় বিধান রায়,গোপাল রায় তেতুলতলা মৌজায় আনারুল শেখ গং,রাজিব গাজী,ভিম মন্ডল,গোলক চন্দ্র গং,অনন্ত মন্ডল,আবুল গাজী,কালিপদ শীল,নুর ইসলাম,শহর গং বাহিরবুনিয়া মৌজায় বাহার গাজী,খোকন গাজী,জাকির গাজী,ছাত্তার গাজী,ছহিল উদ্দীন গাজী,নুর ইসলাম গাজী,আব্বাস গং,সামসুর গাজী গং,সালাম গাজী,ধ্রুব মন্ডল,নিলু মন্ডল,মুকিত গাজী,গোলক চন্দ্র গং,ভোলানাথ মন্ডল,মুকুল গং,বাবু শেখ,নকুল মন্ডল গং,আজাদ তালুকদার,অসিম মন্ডল গং,লক্ষন মন্ডল শামুকপোতা মৌজায় পশুপতি মন্ডল,রুহিদাস মন্ডল,তরুন সরকার,নলিত মন্ডল,মিঠু সরকার,বড় খোকন,নিরাঞ্জন সরকার,গৌতম,মেম্বর বাবু মন্ডল,তপন ময়রা,সন্তোষ মন্ডল,শেখর মন্ডল,নির্মাল মজুমদার,ইসরাত আলী ও আরশাদ আলী সরকারি আইন লংঘন করে কিছু সরকারি কর্মকর্তাদের ম্যানেজ করে রাস্তাই লবণ পানি উঠা নামার জন্য পাইপ বসিয়েছে।
যে কারনে রাস্তার ২১ জায়গায় ভেঙ্গে গর্ত হয়ে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে ইজিবাইক,মাহিন্দ্র,নছিমন,করিমন,ভ্যান,বাইসাইকেল,মটরসাইকেল ও বিভিন্ন যানবহন চলাচলে প্রতিনিয়ত কোন না কোন দূর্ঘটনার শিকার হচ্ছে। গত এক বছরে দূর্ঘটনায় ১০ জনেরও বেশি লোক হাত পা ভেঙ্গে নানাবিধ দুর্ঘটনার শিকার হয়েছে। লতা ইউপি সদস্য কৃষ্ণ রায় জানান, এ রাস্তার বাপ মা কে আমরা জানি না। যদি বাপ মা থাকত তাহলে ৩ টি ইউনিয়নের জনগণের জন্য যাতায়াতের জন্য একটি মাত্র রাস্তা এ বেহাল অবস্থা থাকত না। সে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে হস্তক্ষেপ কামনা করেছে।



