× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাইকগাছায় অপহরণের ২ সপ্তাহপর ভিকটিম নববধু উদ্ধার

admin
হালনাগাদ: সোমবার, ১৮ জুলাই, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় অপহৃত ভিকটিম নববধুকে অপহরণের ২ সপ্তাহ পর উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার দুপুর ১টার দিকে কপিলমুনি এলাকা থেকে ভিকটিম স্মরণিকাকে উদ্ধার করা হয় বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই স্বপন রায় জানিয়েছেন। উল্লেখ্য উপজেলার সোলাদানা ইউনিয়নের উত্তর কাইনমুখি গ্রামের শিবপদ মন্ডলের কলেজ পড়–য়া মেয়ে স্মরণিকা মন্ডল (২০) এর গত ১ মাস আগে বিয়ে হয় দাকোপ উপজেলার কামিনীবাসী গ্রামের মৃণাল সরদারের সাথে।

বিয়ের পর গত ২ জুলাই পিতৃলয়ে বেড়াতে আসে স্মরণিকা ও তার স্বামী মৃণাল। এদিকে গত ৬ জুলাই ভোরে প্রকৃতির ডাকে বাড়ির বাইরে গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা তালা উপজেলার কাঠবুনিয়া গ্রামের সুকুমার মন্ডলের ছেলে সুদর্শন মন্ডল (২৩) ও তার অন্যান্য সহযোগীরা জোর পূর্বক স্মরণিকাকে অপহরণ করে মটর সাইকেল যোগে পালিয়ে যায়। এ ঘটনায় ৭ জুলাই অপহৃত স্মরণিকার মা সুষমা মন্ডল বাদী হয়ে থানায় সুদর্শন সহ ৫ জনকে আসামী করে অপহরণ মামলা করে। যার নং-০৭। এদিকে অপহরণের ২ সপ্তাহপর সোমবার দুপুর ১টার দিকে কপিলমুনি এলাকা থেকে স্মরণিকাকে উদ্ধার করেন থানা পুলিশ। এ ব্যাপারে ওসি মারুফ আহম্মদ জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হলে আদালতে পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..