পত্নীতলায় ভ্যানের চাকায় ওড়না পেচিয়ে মর্মান্তিক মৃত্যু

মোঃ আবু সাঈদ, পত্নীতলায় (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় চার্জার ভ্যানের চাকায় ওড়না পেচিয়ে মৌসুমী আকতার (৩৩) নামে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার উপজেলা সদর নজিপুর হাইস্কুল রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। সে ধামইরহাট উপজেলার চক রহমত গ্রামের মাসুদ রানার স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় যে, মৌসুমী আকতার বেলা ১২ টায় তার মেয়েকে নিয়ে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা শেষে চার্জার ভ্যান যোগে বাড়ী ফিরছিলেন। নজিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে পৌছালে তার পরিহিত ওড়না ভ্যানের চাকার সাথে পেচিয়ে রাস্তায় পড়ে যান।

আহত অবস্থায় পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়া কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পত্নীতলা থানা অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।