পত্নীতলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ

মো. আবু সাঈদ, পত্নীতলা (নওগাঁ) পতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফফার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন সরকার, সহকারী কমিশনার(ভূমি) সানজিদা সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা মুক্তা, কৃষি অফিসার প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রেজাউল ইসলাম প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।