শরীয়তপুর প্রতিনিধি ॥
শরীয়তপুরের নড়িয়ায় যৌতুক ও নারী নির্যাতন সহ একাধিক মিথ্যা মামলা দিয়ে স্বামী নির্যাতনকারী ও পরকিয়ায় আসক্ত মুক্তা বেগম সাংবাদিক দেখে ক্ষেপে গেলেন। সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি সাংবাদিকদের কাছে উল্টো জানতে চান আপনাদের এখানে কে পাঠিয়েছে। এটা আমাদের পারিবারিক বিষয়। এ বিষয়ে মামলা হয়েছে, মামলায় যা হবার তাই হবে। এ ব্যাপারে আপনাদের বাড়াবাড়ি করার কিছু নেই। এ বিষয়ে যারা বাড়াবাড়ি করবে আমি তাদের দেখে নেব।
স্থানীয় সুত্রে জানা যায়, নড়িয়া উপজেলার নিতিরা গ্রামের জাবেদ খালী পেদার ছেলে জাকির পেদা পরিবারের অমতে প্রায় ১৪ বছর আগে পাশ্ববর্তী নয়াকান্দি গ্রামের জালাল সরদারের মেয়ে মুক্তা আক্তারকে বিয়ে করে। দাম্পত্ত জীবনে তাদের দুটি পুত্র সন্তান রয়েছে। বড় ছেলে রাতুল (১২) ও ছোট ছেলে মাহিম (৯)। জাকির পেদার পরিবার ঢাকায় বসবাস করে। জাকির গ্রামের বাড়িতে পোল্টি খামারের ব্যবসা করতেন। মুক্তার বেপরোয়া চলাফেরা ও পর পুরুষের সাথে অবৈধ মেলামেশার কারণে জাকিরের সুখের সংসারে অশান্তি শুরু হয়। জাকির মুক্তার উশৃঙ্খল চলাফেরা ও পর পুরুষের সাথে সম্পর্ক মেনে নিতে পারেনি। সে এর প্রতিবাদ করায় মুক্তা একের পর এক যৌতুক ও নারী নির্যাতন সহ একাধিক মিথ্যা মামলা দিয়ে দৌড়ের ওপর রাখে জাকিরকে। একাধিকবার জেলও খাটায় মুক্তা। প্রায় ১ বছর বছর আগে জাকিরকে জেলে পাঠিয়ে বসতঘর ও পোল্টি খামার ভেঙ্গে বাবার বাড়িতে নিয়ে যায় মুক্তা। মুক্তা বাবার বাড়িতে বসতঘর তুলে বসবাস ও পোল্টি খামার দিয়ে ব্যবসা করতে থাকে। পোল্টি ব্যবসার সুবাদে পার্শ্ববর্তী চরজুজিরা এলাকার কাজী ফার্মের মালিক আজাদ কাজীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে মুক্তা। জাকির বর্তমানে মিথ্যা যৌতুক ও নারী নির্যাতন মামলায় জেল খাটছেন। এ বিষয়ে তথ্য সংগ্রহের জন্য সাংবাদিকরা মুক্তার বাবার বাড়িতে গেলে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন মুক্তা। তিনি সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে বলেন, আপনাদের এখানে কে খবর দিয়ে আনছে। এটা আমাদের পারিবারিক বিষয়, আমরাই এর মিমাংসা করবো। এখানে আপনাদের কোন দরকার নেই। এ বিষয়ে আপনাদের সাথে কোন কথা বলতে চাইনা। আপনাদের কে খবর দিয়ে আনছে তা আমি জানি। আমি তাকে দেখে নেব।
জাকিরের বাবা জাবেদ আলী পেদা বলেন, আমরা সবাই ঢাকায় থাকি। জাকির নিজের ইচ্ছায় বিয়ে করেছে। জাকির গ্রামে বাড়ি-ঘর করে বসবাস ও পোল্টি খামার দিয়ে ব্যসসা করতো। শুনেছি জাকিরের বউ পর পুরুষের সাথে মেলামেশা করে। জাকির এর প্রতিবাদ করায় একের পর এক মিথ্যা মামলা দিয়ে মুক্তা আমাদের সবাইকে হয়রানী করছে। জাকিরকে জেলে ঢুকিয়ে বসতঘর ও পল্টি খামার ভেঙ্গে মুক্তার বাবার বাড়িতে নিয়ে স্থাপন করে বসবাস ও পোল্টি খামারের ব্যবসা করছে। শুনেছি আজাদ কাজী নামে এক পোল্টি ব্যবসায়ীর সাথে তার অবৈধ সম্পর্ক রয়েছে।
আজাদ কাজী বলেন, জাকিরের স্ত্রী মুক্তার সাথে আমার কোন অবৈধ সম্পর্ক নাই। ব্যবসায়ীক লেনদেন থাকায় মুক্তার বাড়িতে আমার যাতায়াত ছিল। তাই কিছু মানুষ আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা বদনাম ছড়াচ্ছে।

