নৌকা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় – ডা: মোজাম্মেল এমপি

 এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস:বাগেরহাটে জেলা কৃষক লীগের নব-নির্বাচিত কমিটির পরিচিত সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা: মোজাম্মেল হোসেন বলেছেন, জননেত্রী শেখ হাসিনা জাতিকে স্বপ্ন দেখান এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করেন।

তিনি আরো বলেন, নৌকা ক্ষমতায় থাকলে দক্ষিণাঞ্চলসহ সমগ্র দেশের উন্নয়ন হয়। আর বিএনপি ক্ষমতায় থাকলে দেশের সম্পদ লুটপাট হয়। দেশের শতশত কোটি কোটি টাকা লোপাট হয়।

তিনি মঙ্গলবার সকালে বাগেরহাট পৌরসভার অডিটরিয়ামে জেলা কৃষক লীগের নব-নির্বাচিত কমিটির পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জেলা কৃষক লীগের সভাপতি সেখ আবুল হোসেন শিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অম্বরিশ রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো: মনি মল্লিক প্রমুখ। সভায় জেলা ও উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।