আওয়ামীলীগ নেতাকে আনিসুরকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

আওয়ামীলীগ নেতাকে আনিসুরকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

আঃজলিল, বিশেষপ্রতিনিধিঃ পুর্বশত্রুতার জেরে  যশোরে আওয়ামীলীগ নেতাকে আনিসুরকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা নাসির উদ্দিন নামে এক প্রবাস ফেরত সন্ত্রাসী।

শার্শায় আনিসুর রহমান (৪০) নামে এক আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে নাসির উদ্দিন নামে এক প্রবাস ফেরত সন্ত্রাসী। নিহত আনিসুর উপজেলার নিজামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কেরালখালী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

নিজামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় মোল্লাপাড়া সোহরাবের চায়ের দোকানে বসে গল্প করছিলেন আনিসুর রহমান। এসময় প্রবাস ফেরত সন্ত্রাসী মৃত হামজা আলীর ছেলে নাসির উদ্দিন পিছন থেকে এসে চাইনিজ কুড়াল দিয়ে ঘাড়ে কোপ দেয়।

পরে হাতুড়ি দিয়ে কয়েকটি আঘাত করে লোকজন বুঝে ওঠার আগেই নাসির পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে আনলে সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক আশরাফুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন। মৃত আনিসুর রহমান নিজামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সভাপতি প্রার্থী ছিলেন।

এ ব্যাপারে শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে আনিসুরকে খুন করা হয়েছে। প্রাথমিক তদন্ত করার পরেই প্রকৃত সত্য উদঘাটন হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।