× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

ডেস্ক

বিএনপি নির্বাচনে আসতে ভয় পায় -কাদের

Kishori
হালনাগাদ: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
সতর্ক পাহারায় থাকবে আওয়ামী লীগ

বিএনপি রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে এখন নির্বাচনে আসতে ভয় পায়। নির্বাচন যাতে না হয় তারা এখন সে ষড়যন্ত্র করছে। কিন্তু চোরাগোপ্তা হামলার জন্যও কর্মী পাচ্ছে না। বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রবিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে কাদের এসব কথা বলেন।

কাদের বলেন, ‘তারা (বিএনপি) এখন অবরোধ ডাকছে, হরতাল ডাকছে। লন্ডনে বসে দেশের ক্ষতি করার জন্য নির্দেশ দিচ্ছে। ভাড়া করা টোকাই দিয়ে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে।’

ব্রিফিংয়ে বিএনপির কিছু নেতার নির্বাচন করা প্রসঙ্গে কাদের বলেন, অনেকেই বিএনপির নেতিবাচক রাজনীতিতে জড়িয়ে নিজেদের রাজনৈতিক জীবনকে আর ক্ষতিগ্রস্ত করতে চায় না।

স্বাভাবিক রাজনীতির ধারায় তারা ফিরে আসতে চায়। শুধু শাহজাহান ওমরই নয়, যারা এসেছে তাদের মধ্যে অনেক বড় বড় নেতা আছে। বিএনপির রাজনীতিকে তারা প্রত্যাখ্যান করে রাজনীতির সুস্থ ধারায় ফিরে আসতে শুরু করেছে। সামনের দিনগুলোতে আরো অনেক নেতাকর্মী সুস্থ ধারায় ফিরে আসবে।

ব্রিফিংয়ে তারেক রহমানের উদ্দেশে কাদের বলেন, ‘আমি তারেক রহমানকে বলব এটা রাজনীতি নয়। রাজনীতি যদি করতে চান সৎ সাহস থাকলে আসুন রাজপথে মোকাবিলা করি।’

সর্বমোট ২৮টি নিবন্ধিত দল নির্বাচনে অংশগ্রহণ করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি না এলে নির্বাচন অশুদ্ধ হয়ে যাবে, একতরফা হয়ে যাবে, এটা কেন? এই ২৮টি দল কি বিভিন্ন তরফের না? তারা কি সবাই আওয়ামী লীগ করে? স্বতন্ত্র প্রার্থীর সবাই কি আওয়ামী লীগ করে? এদের মধ্যে বিএনপির যে ভুয়া আন্দলন, সেই আন্দোলন দেখে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন।’

ওবায়দুল কাদের আরো বলেন, আজকে সরকারি কর্মচারি কর্মকর্তাদের ‘ট্রান্সফার’ এগুলো কিন্তু আওয়ামী লীগ করছে না, প্রধানমন্ত্রীও করছেন না। এগুলোর সবই নির্বাচন কমিশন করছে।


এ ক্যটাগরির আরো খবর..