× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

উপ-নির্বাচনে অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নির্বাচনী তদন্ত কমিটি গঠন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১০ জুলাই, ২০২০

উপ-নির্বাচনে প্রার্থী বা প্রার্থীর পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বিচারকদের সমন্বয়ে দু’টি নির্বাচনী তদন্ত কমিটি গঠন করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আসন্ন বগুড়া-১ ও যশোর-৬  আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে এই কমিটি নির্বাচন পূর্ব সময়ে সকল অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কাজ করবে।

ইসির আইন শাখার উপ-সচিব আফরোজ শিউলীর স্বাক্ষরে ইতোমধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে-বগুড়ার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আব্দুল্লাহ আল মামুন এবং সহকারী জজ মো. শাহরিয়ার শামসকে নিয়ে গঠন করা হয়েছে বগুড়া-১ আসনের উপ-নির্বাচনের ‘নির্বাচনী তদন্ত কমিটি’।

আর যশোর-৬ আসনের নির্বাচনের জন্য যশোরের যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) নুর নবী এবং সহকারী জজ রেজাউল করিম বাঁধনকে নিয়ে নির্বাচনী তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটি উপ-নির্বাচন দু’টির ফলাফল গেজেট আকারে প্রকাশ হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন। তফসিল অনুযায়ী, আসন দু’টিতে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুলাই।

বগুড়া-১ আসন:
মনোনয়নপত্র বাছাইয়ের পর আসনটির উপ-নির্বাচনের বৈধ ছয় প্রার্থীকে প্রতীক বরাদ্দ করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা। প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী সাবেক সংসদ সদস্য আবদুল মান্নানের সহধর্মিণী সাহাদারা মান্নান (নৌকা), বিএনপির একেএম আহসানুল তৈয়ব জাকির (ধানের শীষ), জাতীয় পার্টির মোকছেদুল আলম (লাঙ্গল), প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মো. রনি (বাঘ), বাংলাদেশ খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম (বটগাছ) ও স্বতন্ত্র ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ (ট্রাক)।

এ নির্বাচনে মোট ৩ লাখ ৩০ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

গত ১৮ জানুয়ারি সাবেক সংসদ সদস্য আবদুল মান্নান মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এরপর শূন্য আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

যশোর-৬ আসন:
এ আসনে বৈধ তিন প্রার্থী প্রতীক পেয়েছিলেন। তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদার (নৌকা), বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ (ধানের শীষ) ও জাতীয় পার্টির প্রার্থী হাবিবুর রহমান হাবিব (লাঙ্গল)।

এ আসনে ২ লাখ ৩ হাজার ১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ইসমাত আরা সাদেক জয়ী হন। চলতি বছরের ২১ জানুয়ারি তিনি মারা যান। এর শুন্য আসবে নির্বাচনের তফসিল দেয় ইসি।


এ ক্যটাগরির আরো খবর..