নিজ উদ্যোগে আয়কর দেওয়া উচিত : চসিক মেয়র

শোভন দত্ত, চট্টগ্রামঃ আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সকলের কর দেওয়া উচিত মন্তব্য করে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন নিজ উদ্যোগে সবাইকে আয়কর প্রদানের আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার সকালে (৩০ নভেম্বর) আয়কর দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান মেয়র। চট্টগ্রাম আয়কর বিভাগ এ কর্মসূচির আয়োজন করে।
পরে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন। এসময় কর অঞ্চল-১ কমিশনার মাহবুব হোসেন, কর অঞ্চল-২ কমিশনার প্রদ্যুৎ কুমার সরকার, কাস্টমস, এক্সাইজও ভ্যাট কমিশনার সৈয়দ গোলাম কিবরীয়া, কর অঞ্চল-৩ কমিশনার মো. মোতাহের হোসেন, কর আপীল অঞ্চলের কমিশনার নাজমুল করিম, কর অঞ্চল-৪ কমিশনার আহাম্মদ উল্যাহ, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি মাহফুজুল হক মণিসহ আয়কর আইনজীবীরা উপস্থিত ছিলেন।
এছাড়া আয়কর বিভাগের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা র‌্যালিতে অংশ নেন। র‌্যালিটি সরকারি কার্যভবন-২ এর সামনের থেকে যাত্রা শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি কার্যভবন-১ এর সামনে গিয়ে শেষ হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।