নারায়ণগঞ্জে শামীম-আইভীর সমর্থকদের সংঘর্ষে আহত ৪ জন ঢামেকে

বিশেষ প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে এমপি শামীম ওসমান ও মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে একজন শটগানের গুলিতে আহত রয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় আহত অবস্থায় তারা ঢামেক হাসপাতালে ভর্তি হয়।

আহতরা হলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম(৬২), মো. জসিম (২৫), মো. নাসির (৫০) এবং কবির (৩৮)। এদের মধ্যে গুলিবিদ্ধ নাসির হোসেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, চারজন আহত অবস্থায় ঢামেকে ভর্তি হন। এদের মধ্যে নাসির নামে একজনের শরীরে শটগানের গুলি লেগেছে। তাকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।